এক সপ্তাহে সিলেটে দুই আন্তর্জাতিক ফ্লাইট চালু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক সপ্তাহে সিলেটে দুই আন্তর্জাতিক ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২, ২০২২ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২, ২০২২ ৫:১১ অপরাহ্ণ

 

শারজাহ পৌঁছেছেন সিলেটের ১৬৪ বিমানযাত্রী। সিলেট-শারজাহর প্রথম সরাসরি ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে গত ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়। এ নিয়ে চলতি সপ্তাহে সিলেট থেকে দুটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো। 

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় রাত ২টায় শারজাহ পৌঁছায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট পৌঁছার কথা। এরপর বেলা ১১টায় সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।

বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, এ সপ্তাহে দুটি আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের অনেক ভোগান্তি কমেছে। কারণ, শারজাহর এ ফ্লাইটটি ধরতে আগে তাদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। ওসমানী বিমানবন্দর থেকে এ ধরনের ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ