এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে : তারেকের স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে : তারেকের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের স্ত্রী বলেছেন, শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তিনি বলেন, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার মনে হয় শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই।

এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসছে। হতাশা জানিয়ে তিনি আরো বলেন, আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম, সেই বাংলাদেশটা আমরা পাইনি। আমাদের আন্দোলন-সংগ্রাম শেষ হয়নি, হয়তো আমাদের সন্তানেরাও এই আন্দোলন করতে থাকবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন তিন দলকে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি—নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে নিবন্ধন পায়নি আমজনতার দল। সেদিন বিকেলেই আমজনতার দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের মূল ফটকে আমরণ অনশন শুরু করেন দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ