এখনই পদত্যাগ করুন, নয়তো পরিণতি হবে ভয়াবহ’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখনই পদত্যাগ করুন, নয়তো পরিণতি হবে ভয়াবহ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ভারত বন্ধু রাষ্ট্র। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের অতিরিক্ত সুবিধা দিতে গিয়ে এ দেশের জনগণের উপর চড়াও হবেন না। অতিরিক্ত তোষামোদি করে বন্ধুত্বের সম্পর্ক দাস-মনিবের সম্পর্কে পরিণত করবেন না। এ দেশের জনগণ ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারকে সেই অধিকার দেয়নি। গণবিপ্লবের মুখে পতনের আগেই এক মুহূর্ত বিলম্ব না করে এখনই পদত্যাগ করুন। আর নয়তো জনগণ এই দুর্নীতিবাজ সরকারকে পদত্যাগে বাধ্য করবে এবং তার পরিণতি হবে ভয়াবহ।

শনিবার সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ এক দফা আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মিথ্যাচার করা হচ্ছে। এই সরকারের পক্ষে ভুয়া লেখক দিয়ে প্রায় ৭০০ মিথ্যা নিবন্ধন লেখা হয়েছে। জনগণ যেখানে তিন বেলা খেতে হিমশিম খাচ্ছে, জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে সেখানে মেগা প্রকল্পের নামে উন্নয়নের গল্প শোনাচ্ছে। অবৈধ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কঙ্কাল উন্নয়ন। লুটেরা সিন্ডিকেট ব্যতীত এ দেশে কেউ ভালো নেই। পুলিশ বাহিনীকে ও প্রশাসনকে রাজনীতিকরণ করেছে, এমনকি বিচার বিভাগের উপর এই সরকারের কুদৃষ্টির আঁচড় পড়েছে, তার মানে বিচার বিভাগও প্রায় শেষ।

আরও বক্তব্য দেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট একেএম. জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ