এখনও শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে : গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখনও শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

সময় শেষ হয়ে যাওয়ার আগেই সরকার ও সরকারি দলকে দম্ভ ও জেদ পরিহার করে অবিলম্বে পদত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

তারা বলেন, এখনও শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে। এ সুযোগ কাজে না লাগালে গণআন্দোলনের পথে লজ্জাজনকভাবেই সরকারকে বিদায় নিতে হবে।

মঙ্গলবার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আরও একটি নির্বাচনী তামাশার সুযোগ এবার আর দেশের মানুষ সরকারকে দেবে না। সরকার বেসামাল হয়ে পরিকল্পিতভাবে দেশকে ভয়ংকর অনিশ্চয়তা ও সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর পুরো দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

আওয়ামী লীগ এখন আর জনগণের ভোটের অধিকার-গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করে মঞ্চের নেতারা বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই তারা পছন্দ করে। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ