এখনো কিন্তু মিথ্যা মামলা বন্ধ করতে পারি নি : অ্যাটর্নি জেনারেল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখনো কিন্তু মিথ্যা মামলা বন্ধ করতে পারি নি : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এখনো কিন্তু মিথ্যা মামলা বন্ধ করতে পারি নি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিগত সরকার সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। ৩৬ জুলাইয়ের পর বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ কর্মশালায় বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

তিনি বলেন, বিগত সময়ে (আওয়ামী সরকার) পুলিশ বাদী হয়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে। তবে ৩৬ জুলাইয়ের (৫ আগস্টের) পর পুলিশ কোনো মামলা করে নি। বিগত সময় ৭০০ মানুষ গুম হয়েছে, বর্তমানে তা বন্ধ।

অ্যাটর্নি জেনারেল বলেন, গত ১৫ বছরে যেসব মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আকাশের যত তারা, আইনের তত ধারা আছে। আমরা এসেছি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে। আমরা এসেছি শহীদদের রক্তের দায় থেকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। এ যাত্রায় ফেল করলে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব হারাবে।

ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সতর্কতার সঙ্গে দেখেছি, গত ১৫ বছর কীভাবে কারা ফ্যাসিজমের পক্ষ নিয়েছেন, এখনো অনেকে মদদ দিচ্ছেন। কিন্তু ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ