এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব : রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন বলে যে খবর চাউর হয়েছে, তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ এপ্রিল) ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির সাবেক এই নেত্রী দাবি করেন। তিনি বলেন, এনসিপি প্রস্তাব দিয়েছিল, তিনি তা ফিরিয়ে দিয়েছেন।

‘মুখোমুখি রুমিন ফারহানা’ শিরোনামের ওই অনুষ্ঠানে এনসিপিতে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটার একেবারেই কোনো ভিত্তি নেই। একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।

এনসিপি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর অবভিয়াসলি অন্যান্য দল থেকে তো অ্যাপ্রোচ করবে। এনসিপিও কিছুটা অ্যাপ্রোচ করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন। আসেন, আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি আসলে কথা বাড়াইনি।’

এই যোগাযোগ নির্বাচনের আগে না পরে, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘হয়েছে, ওদের সঙ্গে তো দেখা হয়। আসলে আর কথা বাড়াইনি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ