এনডিপির মহাসচিবের পিতা নূর হোসেন আশরাফির ৪৭ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনডিপির মহাসচিবের পিতা নূর হোসেন আশরাফির ৪৭ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
বিশিষ্ট সংগঠক, সাংবাদিক ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পিতা মরহুম নূর হোসেন আশরাফির আগামীকাল ১৩ রমজান (২৪ মার্চ ২০২৪) ৪৭ তম মৃত্যুবার্ষিকী।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পিতা ১৩৯৮ হিজরী সালের ১৩ই রমযান মাসে রমজানের ইফতার পূর্ব মুহুর্তে অসুস্থ্যতাজনিত কারনে নিজ বাস ভবন খুলনা খালিশপুরের ১৬৫ নং রোডের w- ৫০ এ ইন্তেকাল করেন।
মরহুম নূর হোসেন আশরাফি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন, এছাড়া তিনি খুলনা খালিশপুর বাইতুল ফালাহ জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রসার উন্নয়নের সাথে তিনি জড়িত ছিলেন।
মো. মঞ্জুর হোসেন ঈসার পিতা মরহুম নূর হোসেন আশরাফির ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাসহ এনডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের সকল সদস্যদের সকল প্রকার মঙ্গল কামনা করেন।আগামীকাল ২৪ মার্চ ২০২৪ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে স্মরণ সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হবে। পারিবারিকভাবে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ