এনডিসি কোর্সের প্রতিনিধিদলের এফবিসিসিআই পরিদর্শন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনডিসি কোর্সের প্রতিনিধিদলের এফবিসিসিআই পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স ২০২৫ -এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কোর্স কারিকুলামের অংশ হিসেবে এফবিসিসিআই পরিদর্শনে আসেন তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস এবং ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, চীন, কাতার, কুয়েত, কেনিয়া, নাইজেরিয়া, সৌদি আরবসহ প্রায় ৩৯ টি দেশের স্বশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে আসেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানান এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। পরে প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এফবিসিসিআই’র চলমান কার্যক্রম ও এলডিসি পরবর্তী বিভিন্ন কর্মপরিকল্পনার ওপর আলোকপাত করেন মো. হাফিজুর রহমান। পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গঠন ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে এনিডিসি কোর্স এর চৌকস সদস্যবৃন্দ তাদের শক্তি ও বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর। সভায় একটি প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে এফবিসিসিআইর গঠন, মিশন ও ভিশন ও কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন এফবিসিসিআই মহাসচিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোঃ শহীদুল্লাহ, এফবিসিসিআইর সাবেক পরিচালক মোঃ গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), আব্দুল হক, খন্দকার রুহুল আমিন, সাধারণ পরিষদ সদস্য জাকির হোসেন নয়ন, সাইদা আকতার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ