এনবিআরে দ্বিতীয় দিনের ‘শাটডাউন’ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনবিআরে দ্বিতীয় দিনের ‘শাটডাউন’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার ও চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে আজ রোববারও দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে। গতকাল থেকে সারাদেশে কর্মকর্তা-কর্মচারীরা ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

এছাড়া গতকাল শনিবার সারাদেশ থেকে যেসব রাজস্ব কর্মকর্তা–কর্মচারিরা ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে এসেছেন, তারা আজও সেখানে অবস্থান করছেন।

এই আন্দোলনের কারণে সারাদেশের রাজস্ব খাতের প্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা দেখা দেয়। সারাদেশে রাজস্ব আদায়ের পাশাপাশি আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে যোগ দেয়া একজন কর্মকর্তা জানান, এই মুহূর্তে একটাই দাবি চেয়ারম্যানের অপসারণ। এ শর্ত পূরণ হলে আলোচনার টেবিলে বসা হবে।

সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘সরকার একজন ফ্যাসিস্ট আমলের আমলার জন্য এতে সদয় কেন?’

তিনি বলেন, সারাদেশ থেকে অনেক নারী কর্মকর্তা–কর্মচারীরা এসেছেন। এটা মানবিক ইস্যু উল্লেখ করে তিনি বলেন, ‘লেডি অফিসারদের জন্য হলেও রাজস্ব ভবনের মেইন গেইট খুলে তাদের ঢুকতে দিতে পারে। তাদের ওয়াশরুমে যাওয়ার বিষয়টা একটা মানবিক ইস্যু।’

সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ