এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই: ইসি সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে তা সরাসরি দেয়ার সুযোগ নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তখন ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে এনসিপি অনড় অবস্থান নিয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন হলে এই প্রতীক পেতে তারা রাজপথেও লড়বেন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ