এনসিপির আন্তর্জাতিক সেলে রয়েছেন যারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন দিয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক সেলের সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া আর সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।
এ ছাড়া সদস্য হয়েছেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।
জনতার আওয়াজ/আ আ