এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল : রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেন, এনসিপির ‘ন’ নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যেমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে।

দেশের একটি বেসরকারি টেলিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রুমিন ফারাহানা।

তিনি বলেন, সময় যতো গড়াতে থাকবে তখন মানুষ সত্যিই বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কি না। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা।

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ রাজনৈতিবীদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ