এনসিপি নয় বাংলাদেশের নেতা হয়ে উঠুন: অলি আহমদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপি নয় বাংলাদেশের নেতা হয়ে উঠুন: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শুধু এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ। বুধবার বিকালে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল বলেও অভিযোগ করেন অলি। তিনি বলেন, বাংলাদেশে ভারতের পছন্দের সরকার দরকার ছিল। প্রথম তাদের (ভারত) পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি।

তিনি আরও বলেন, মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে। সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।

সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ