এনায়েতপুরে ৩ শহিদের কবর জিয়ারত করলেন এনসিপি কেন্দ্রীয় নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনায়েতপুরে ৩ শহিদের কবর জিয়ারত করলেন এনসিপি কেন্দ্রীয় নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

 

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় তিন শহিদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের তাঁত শ্রমিক ইয়াহিয়া হোসেন, দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামের হাফেজ সিয়াম হোসেন ও মাধবপুর মহল্লার কলেজ ছাত্র সিহাব হোসেনের কবর জিয়ারত করেন তারা। দোয়া পরিচালনা করেন ইকবাল হোসেন রিপন।

এর আগে এনায়েতপুর থানার তিন শহিদ সহ জেলার ১৩ শহিদ পরিবারের ঈদ উপহার ও সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মো সাইফুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব মো ইফতেখার আলম আসাদ, বৈষম্যবিরোধী আন্দোলন সিরাজগঞ্জের মুখ্য সংগঠক ইকবাল হোসেন রিপন ও বেলকুচির ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ