এপ্রিলের পর জ্বালানির দাম নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এপ্রিলের পর জ্বালানির দাম নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বর্তমানে সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে, তবে এপ্রিল মাসে দাম না বাড়লেও পরবর্তীতে জ্বালানির মূল্য বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানির দাম বাড়ছে না। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দাম বাড়তে পারে।’

জ্বালানি সরবরাহ সম্পর্কে তিনি বলেন, ‘দেশে পেট্রল বা অকটেনের ঘাটতি নেই, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে। এই সুযোগে কেউ কেউ অবৈধ মজুত ও পাচারের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে, যার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’

জ্বালানি ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কে কতটুকু জ্বালানি নিচ্ছে বা পাচ্ছে, সেই তথ্য সংরক্ষণ করা হবে। আজ থেকেই এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে।

তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, ‘সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এর মধ্যে আন্তর্জাতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই বাস্তবতায় সবাইকে কিছুটা ছাড় দিয়ে চলতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ