এপ্রিলে নির্বাচন প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এপ্রিলে নির্বাচন প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচনের রোডম্যাপ ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।

সোমবার (৯ জুন) সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

উপদেষ্টা আরও বলেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনা নেই। যেহেতু প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন।

আসিফ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু করা যাবে তা দেখা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ