এবারও তার ব্যতিক্রম হবে না এটা আমার বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবারও তার ব্যতিক্রম হবে না এটা আমার বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ

 

অবশেষে আজ আমার, আমাদের বহু সংগ্রামের সিনেমা ‘শত্রু’ আলোর মুখ দেখবে। ঈদের মতো উৎসবে হলে এই সিনেমাটি আনার পেছনে প্রযোজক সুনীল ঘোষ শুভ অবদান অনেক। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার উপর ভরসা রাখার জন্য কৃতজ্ঞতা। এটা কখনো ভুলবো না। 

ডিস্ট্রিবিউশন হাউজ টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভির প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পরিচালক সুমন ধর তো শুরু থেকেই সাপোর্ট দিয়েছেন। নতুন লুকের এক আমিকে গড়ার পেছনে তার ভূমিকা অনেক। সবমিলিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘শত্রু’ এখন সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। 

আমার যারা শুভাকাঙ্ক্ষী, ভক্ত, ভালোবাসার মানুষ তারা তো ক্যারিয়ারে শুরু থেকে আগলে রেখেছে। এবারও তার ব্যতিক্রম হবে না এটা আমার বিশ্বাস। দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাক ‘শত্রু’। ঈদ মোবারক সবাইকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ