এবার আন্দোলনে নামলেন রিকশাচালকরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার আন্দোলনে নামলেন রিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধাদের পর এবার রাস্তায় নেমেছেন রিকশাচালকরাও৷ সারি সারি রিকশা রেখে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন৷

শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় রিকশাচালকরা অবস্থান নিয়ে এমন প্রতিবাদ জানান। কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা।

এক রিকশাচালক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গ্যাছে। তাই সারাদিন রিকশা চালায়। রুজি না করে মাঠে নেমেছি৷ আমাগো ছেলেগরে এভাবে মেরে তারা কীভাবে গদিতে থাকে?’

এর আগে, বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন বিক্ষোভকারীরা। এ আন্দোলনে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷

সরেজমিনে দেখা গেছে, রিকশাচালকরা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে/ দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর’,/ ১ ২ ৩ ৪ হাসিনা তুই গদি ছাড়সহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ