এবার কর্মজীবী মায়ের চরিত্রে পুরষ্কার পেলেন মেহজাবীন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
পাঠকদের ভোটে সীমিত কাহিনিচিত্র বিভাগে এবারো ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেলেন ‘মেহজাবীন চৌধুরী’।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত, জাহান সুলতানার রচনায় ‘অনন্যা’ নাটকের জন্য এসেছে এ পুরস্কার। নারী কেন্দ্রিক এই নাটকে একজন কর্মজীবী মায়ের সংগ্রামের গল্প মেহজাবীন তার বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে পর্দায় তুলে ধরেছেন।
সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে গত বছরের ১৬ ডিসেম্বর নাটকটি অবমুক্ত হয়। আর এ নাটকের জন্য পুরস্কার প্রাপ্তির মাধ্যমে মেহজাবীনের মেরিল প্রথম আলো পুরস্কারের সংখ্যা দাঁড়ালো ৭-এ।
২০১৭ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মত জনপ্রিয় শাখায় পুরস্কার পাবার পাশাপাশি ২০১৯ সালে সমালোচকের রায়েও পুরস্কৃত হয়েছিলেন তিনি। অভিনন্দন, মেহজাবীন চৌধুরী।
জনতার আওয়াজ/আ আ