এবার কাইয়ুম কমিশনার ও ইশরাককে সন্ত্রাসী বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার কাইয়ুম কমিশনার ও ইশরাককে সন্ত্রাসী বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু থেকেই ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার, চাঁদাবাজ, ক্রিমিনাল, গডফাদারসহ বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এবার তিনি বিএনপির আরও দুই নেতাকেও সন্ত্রাসী আখ্যা দিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মির্জা আব্বাসের পাশাপাশি আরও অনেক গডফাদারকে বিএনপি নমিনেশন দিয়েছে। ঢাকা-১১-এ কাইয়ুম কমিশনার এবং ঢাকা-৬-এ জমিদারপুত্র ইশরাক—তাদেরও বিএনপি নমিনেশন দিয়েছে। তারা দেশের ক্ষমতা দখল করছে, জনগণের ভোটের অধিকারকে অগ্রাহ্য করছে।”

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “বাংলাদেশে যদি ক্রিমিনাল র‌্যাঙ্কিং করা হয়, দেশের সবচেয়ে বড় গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস। গতকাল আমাদের ওপর হামলা হয়েছে, তাতে স্পষ্ট যে তিনি এক নম্বর ক্রিমিনাল।”

তিনি আরও বলেন, “আমরা নমিনেশনের জন্য চাঁদাবাজি বা দুর্নীতি করিনি। আমার বিরুদ্ধে কোনও আর্থিক দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু নির্বাচন কমিশন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সুবিধা দিচ্ছে। এটা কেমন নির্বাচন কমিশন, যেখানে দুর্নীতিবাজদের জন্য সুবিধা?”

মির্জা আব্বাসকে উদ্দেশ করে পাটওয়ারী বলেন, “যদি আপনি আমার ওপর আক্রমণ করতে চান, আমি ভদ্র মানুষ। তবে আমার ধৈর্যের সীমানা আছে। আপনার বড় গুন্ডা বাহিনী দিয়ে আমাকে থামানো যাবে না। আমরা একবার মরে গেছি, আমাদের জীবন এখন বোনাস লাইফ।”

তিনি আরও বলেন, “মির্জা আব্বাস ও বিএনপির নেতাদের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত অভিযোগ নেই। তবে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করতে আমি কাজ চালিয়ে যাবো। ভোট বেশি পাই বা কম, তা গুরুত্বপূর্ণ নয়, ইনশাআল্লাহ ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ চালিয়ে যাবো।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ