এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির একাধিক সফরের পর এবার চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরের প্রাক্কালে এক সংবর্ধনার আয়োজন করে।

প্রতিনিধি দলের নয়জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। এর আগে চলতি বছরের শুরুতে বিএনপির আরও দুটি প্রতিনিধি দল চীন সফর করে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সম্প্রতি চীন সফর করা দলটির প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেছেন। গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বেইজিং সফরে গিয়েছিল।

এর আগে গত ফেব্রুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফর করে।

এ ছাড়া গত বছরের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধিদল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ