এবার টিকটিকির মালা গলায় দিয়ে ভাইরাল উর্বশী ! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার টিকটিকির মালা গলায় দিয়ে ভাইরাল উর্বশী !

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

এবার টিকটিকির মালা গলায় দিয়ে ভাইরাল বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী উর্বশী। টিকটিকির মালা গলায় দিয়ে এমন বেশে দেখা মিলল এবারের কান উৎসবে। গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের অবতারে ধরা দিলেন উর্বশী, কিন্তু তাঁর গলায় চোখ যেতেই সবার চোখ কপালে। যেন গলায় ঝুলছে আস্ত টিকটিকি।

অফ-শোল্ডার গাউনের সঙ্গে গলায় ‘টিকটিকি’ নেকপিস জড়িয়ে রেড কার্পেটে হেটেছেন এই অভিনেত্রী। তার কানেও ঝুলছিল টিকটিকি দুল!

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন ছবি দেখে নেটিজেনরা নানা কমেন্ট করেছেন। একজন লেখেন, ‘যদি গলার ওই টিকটিকিগুলো বেঁচে ওঠে তাহলে তো ফটোশ্যুট ভুলে পালাতে হবে’। অপর একজন লেখেন, ‘ওরে বাবা রে! শেষে টিকটিকি গলায়! যাক অন্তত পন্থের ভূতটা যেন মাথা থেকে নামে’। ভক্তরা অবশ্য মুগ্ধ উর্বশীর ‘ফাটাফাটি’ লুকে। এক অনুরাগী লেখেন, ‘উর্বশী কান ইতিহাস রচনা করছে। দুর্দান্ত’।

চলতি বছর কানের মঞ্চে লঞ্চ হবে পারভিন বাবি। সেই সূত্রেই উর্বশীর ফ্রেঞ্চ রিভারায় পদার্পণ। পারভিন বাবি-র জীবনীচিত্রে নামভূমিকায় অভিনয় করছেন উর্বশী। কান চলচ্চিত্র উৎসবে নিজের উপস্থিতি সম্পর্কে বলতে গিয়ে উর্বশী আগেই জানিয়েছেন। উর্বশী বলেন, ‘পারভিন ববির বায়োপিকে আমি মুখ্যভূমিকায় অভিনয় করছি, ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমি কান চলচ্চিত্র উৎসবের প্রতি সত্যিই কৃতজ্ঞ কারণ এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব যা আমার ক্যারিয়ারের জন্য এক দারুন মাইলফলক’।

প্রসঙ্গত, উর্বশীকে পর্দায় শেষবার দেখা গিয়েছিলে অখিল আক্কিনেনির ছবি ‘এজেন্ট’-এ, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আগামীতে রণদীপ হুডার সঙ্গে ইন্সপেক্টর অবিনাশ’-এ দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজের ট্রেলার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ