এবার ভিন্নভাবে আবারো লড়াইয়ে নামছেন অপু ও বুবলী! - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার ভিন্নভাবে আবারো লড়াইয়ে নামছেন অপু ও বুবলী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

গত বছরের নভেম্বরে শবনম বুবলীর জন্মদিন ঘিরে প্রকাশ্যে আসে অপু বিশ্বাসের সঙ্গে তাঁর ভার্চ্যুয়াল দ্বন্দ্ব। এই ভার্চ্যুয়াল ‘স্ট্যাটাস-যুদ্ধে’ সরাসরি কেউ কারো নাম প্রকাশ না করলেও লেখার ভাষা ও পাল্টা স্ট্যাটাস দেখে ভক্তরা ঠিকই বুঝে ফেলেন কে কাকে কী বলছেন। তবে এবার ভিন্নভাবে আবারো লড়াইয়ে নামছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বর্তমান স্ত্রী শবনম বুবলী। এখন দেখার পালা ভক্তরা কাকে কীভাবে গ্রহণ করে নেন ।

ঢালিউড দুই তারকাকে মুখোমুখি হতে দেখা যাবে ঈদকে ঘিরে। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা দুটি । অন্যদিকে ঈদে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমা । ৪টি ছবির-ই প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।

সিনেমাগুলো নিয়ে এই দুই তারকার ভক্তরা দুই ভাগ হয়ে গিয়েছেন ইতিমধ্যে। ভক্তরা এগিয়ে রাখছেন যার যার প্রিয় তারকাকে । অপু বিশ্বাসের ফ্যান গ্রুপে ভক্তরা মন্তব্য করছেন, ‘ঈদে প্রিয় নায়িকা, ঢালিউড কুইন অপুর সিনেমাই দর্শক দেখবেন।’ অন্যদিকে বুবলী ভক্তরা প্রিয় নায়িকাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন, ‘বুবলীই এগিয়ে থাকবেন। দুটি সিনেমাই হিট হবে।’

লিডার – আমিই বাংলাদেশ সিনেমায় স্বামী ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন বুবলী। তপু খান পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা শওদাগর, শহিদুজ্জামান সেলিমসহ একঝাক শীর্ষ অভিনয় শিল্পীরা। সেন্সর বোর্ড থেকে- ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে যাওয়া সিনেমাটি- এই ঈদে- দেশের শতাধিক প্রেক্ষাগৃহে- মুক্তির জন্য প্রস্তুত। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় আছে সিনেমাটি।

অন্যদিকে ঈদে মুক্তি পেতে যাওয়া পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘লোকাল’এ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শিবা শানু, ডন, আহমেদ শরীফ প্রমুখ। ১৫ এপ্রিল সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হলে মুগ্ধতার কথা জানান দর্শক, সমর্থকসহ বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অপু বিশ্বাসের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি। এতে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী । সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, হারুন কিসিঞ্জার, হায়দার আলী সহ আরো অনেকে।

অন্যদিকে ঈদে মুক্তির তালিকায় থাকা অপু বিশ্বাসের অন্য সিনেমা ‘লাল শাড়ি’তে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অপু বিশ্বাস। সরকারী অনুদান প্রাপ্ত এই সিনেমায় অপু জুটি বেধেছেন চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সুমিত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলীসহ অনেকে।

ঈদের সিনেমার হিসাব–নিকাশ এখনো বাকি। জানা যাচ্ছে শেষ মুহূর্তে ‘লাল শাড়ি’, ‘পাপ’, ‘লোকাল’সহ বেশ কিছু সিনেমা সরে যেতে পারে। মুক্তির তালিকায় এগিয়ে থাকবে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘শত্রু’, ‘কিল হিম’ ও ‘জ্বীন’ সিনেমাগুলো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়? কতটুকু জমে অপু-বুবলীর লড়াই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ