এবার মাহফুজের সঙ্গী বুবলী! - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার মাহফুজের সঙ্গী বুবলী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ

 

ছোটপর্দার পাশাপাশি রূপালি পর্দাতেও মাহফুজ আহমেদ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে দীর্ঘদিন তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ৮ বছর পর নতুন সিনেমায় কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।

আজ (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। সিলেটে এর দৃশ্যধারণ হচ্ছে।

চয়নিকা চৌধুরী বলেন, আজ স্বপ্ন পূরণ হলো! দ্বিতীয় চলচ্চিত্র প্রহেলিকা। ধন্যবাদ সবাইকে। যদিও অনেকেই ভেবেছিল বা আশা করেছিল শুটিংটা হবেনা। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে,অশেষ কৃতজ্ঞতা। বাকী কথা পরে হবে।

নির্মাতা সূত্রে জানা যায়, একটানা শুটিং হবে ২৮ দিন। সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান ও সিনেমার সিকোয়েন্সেরে শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ