এবার সুপ্রিম কোর্টে আ.লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার সুপ্রিম কোর্টে আ.লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে বিফল হয়েছিলেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। ফের চেম্বার বিচারপতির আদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন করেন। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

আবেদনে তিনি বলেন, তার দ্বৈত নাগরিকত্ব নেই এবং নির্বাচন কমিশন অবৈধভাবে তার মনোনয়নপত্র বাতিল করেছে।

জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, সুপ্রিম কোর্টে করা রিট আবেদনে শাম্মী আহম্মেদ তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।

মঞ্জুরুল হক জানান, আজ তিনি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির কাছে আবেদনটি উত্থাপন করার চেষ্টা করবেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ বহাল রেখেছেন।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন শাম্মী আহম্মেদ, যা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। গত সোমবার বিচারপতি মো. ইকবাল কবির লিটন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শাম্মী আহম্মেদের করা একটি রিট আবেদন খারিজ করে দেন।

শাম্মীর বিরুদ্ধে স্মার্টকার্ডের তথ্য গোপন করে পাসপোর্ট করা, অস্ট্রেলিয়ার ভোটার হওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ