এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:৩৬ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) এ কথা জানানো হয়।

এদিকে মুক্তি পাওয়ার পর রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মুক্তি পাওয়ার পর ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসময় তিনি ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে ২০১৬ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হলে মির্জা ফখরুল ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান বলেও উল্লেখ করেন শায়রুল কবির।

প্রসঙ্গত, ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে তিনি গুলশানে বাসভবন ফিরোজায় ছিলেন। এসময়ের মধ্যে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য।

সর্বশেষ গত ৮ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানা গেছে। আগামী কিছুদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন বলেও বিএনপি সূত্রে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ