এমএমপিআর পদ্ধতিতেও নির্বাচন হলে আপত্তি নেই: নুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশের মৌলিক সংস্কারগুলো অবশ্যই করে আগামী নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে কমিশনের মাধ্যমে এমএমপিআর পদ্ধতিতেও যদি নির্বাচন হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ভিপি নুরুল হক নুর বলেন, আজকে একটি নতুন নির্বাচনী পদ্ধতি বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের দেশে নির্বাচন ব্যবস্থার পুরোনো ধারা ব্যর্থ হয়েছে, তাই আমাদের নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে কমিশনের মাধ্যমে এমএমপিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি, বাংলাদেশের মৌলিক সংস্কারগুলো অবশ্যই করে আগামী নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ