এমপি পদ ফেরত চান হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এমপি পদ ফেরত চান হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সেই মামলার রায়ে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত।

সেই সঙ্গে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন। আদলতের রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম তার এমপি পদ ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে । হিরো আলমকে ঢাকা ১৭, বগুড়া ৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

তার পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। মন্তব্যের ঘরে তাকে কটাক্ষ করে একজন লিখেছেন, ‘আপনি বেক্কল। তখন কি মামলা করে রেখেছিলেন? যদি মামলা করেন তাহলে চ্যালেঞ্জ করলে পদ ফিরে পাবেন’। অনেকেই তার পোস্টে সহমত পোষণ করে লিখেছেন, ‘যোক্তিক দাবি’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ