এম.এ খানের মৃত্যুবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এম.এ খানের মৃত্যুবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সাবেক মন্ত্রী, নৌবাহিনীর প্রধান ও সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

রোববার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান খোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. আশিক উদ্দিন আশুক, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, মুফতী নেহাল, মাহবুবুল হক চৌধুরী, এড. আল আসলাম মুমিন, রহিম মল্লিক, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, শাহীন আলম জয়, এড. ওবায়দুর রহমান ফাহমী, এমদাদুল হক স্বপন, রফিকুল ইসলাম রফিক, রহিম আলী রাশু, আবুল মুনতাসীর সাব্বিহ, ফরহাদ আহমদ, মরহুম মাহবুব আলী খাঁনে ভাতিজা বাবর আলী খাঁন প্রমুখ।

পরিরেরর পক্ষ থেকে মরহুম মাহবুব আলী খাঁনের ভাতিজা বাবর আলী খাঁন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ