এম কে আনোয়ার এর ৫ম মৃত্যুবার্ষিকীতে তারেক রহমান এর বাণী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এম কে আনোয়ার এর ৫ম মৃত্যুবার্ষিকীতে তারেক রহমান এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

 

দেশের বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ার এর অম্লান স্মৃতির প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ার এর অন্যতম বৈশিষ্ট্য। পেশাগত জীবনে সরকারী সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তাঁর সততা ও ব্যক্তি-মর্যাদা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি নিজ দলের আদর্শের প্রতি ছিলেন অঙ্গিকারবদ্ধ। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে দ্বিধা করেননি, তাই বারবার কারাবরণসহ নিপীড়ণ-নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক সরকারের অসদাচরণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে গেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে মরহুম এম কে আনোয়ার স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
দশ ও দেশের কল্যাণে মরহুম এম কে আনোয়ার এর গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ