এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।

বাংলাদেশের উন্নয়নধর্মী রাজনীতিতে আজীবন সিলেটপ্রেমী এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজন স্বীকৃত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনাব এম সাইফুর রহমান একজন প্রাজ্ঞ ও কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারি অবদান রেখেছেন। তাঁর দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত। বৃহত্তর সিলেটের উন্নয়নে তিনি যে অবধান রেখেছেন তার সিলেটবাসী চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ঘনিষ্ঠ সহচর হিসেবে জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সিলেটপ্রেমী এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ