এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গী নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান।

সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এসময় রাষ্ট্রদূত ওইয়া তুঙ্গা চাগলি, তুরস্কেও প্রটোকল প্রধান গোনেচ আচিকোলু সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সফররত তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শনিবার (৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। তার উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে।

তুরস্ক ভ্রমণকালীন সময়ে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে’ অবস্থান করবেন। আগামী ৬ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মো. সাহাবুদ্দিনের এটাই প্রথম বিদেশ সফর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ