এরশাদের জীবন যারা কঠিন করেছে, তাদের জীবন আরো কঠিন হবে সিলেটে বিদিশা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এরশাদের জীবন যারা কঠিন করেছে, তাদের জীবন আরো কঠিন হবে সিলেটে বিদিশা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

 

সিলেটে জাতীয় পার্টি (পূণগঠন প্রক্রিয়ার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, আল্লাহর কসম আমি তাদের জীবন আরো কঠিন করে দেব।আমার শক্তি আপনারা, আপনাদের সাথে নিয়ে আমি জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছি। জাতীয় পার্টিকে আমি ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেদিন এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে সেই দিনটির অপেক্ষায় আমি আছি। ঢাকা পল্টনের অফিস, বনানী অফিস, সিলেটের অফিস, চিটাগাং এর অফিস রাজশাহী ও রংপুরের অফিসে হোসেন মোহাম্মদ এরশাদ এর চেয়ারে এরিক এরশাদ বসবে।

যারা এখনো আমাদের কে ছেড়ে যাননি, যারা এখনো আমাদের সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদিশা এরশাদ।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী নির্বাচন ২০২৪ সামনে রেখে জাতীয় পার্টি সিলেট বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা তিনি এ কথা বলেন।

কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ, কো-চেয়ারম্যান দেওয়াল কুমার বড়ুয়া, রাজনৈতিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. তানবির ইকবাল, যুগ্ম মহাসচিব-মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, মেজর অবসরপ্রাপ্ত শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিস মাহবুব সহ কেন্দ্রীয় সিলেটের নেতৃবৃন্দ।

বিদিশা এরশাদ বিভাগীয় কর্মী সমাবেশ শেষে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রম এর শুভ সূচনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ