এলডিপির আন্তর্জাতিক সম্পাদক হলেন মেঘা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এলডিপির আন্তর্জাতিক সম্পাদক হলেন মেঘা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ সাজনীন আহমেদ মেঘা (বার অ্যাট ল’)-কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির গঠনতন্ত্রের বিধি মোতাবেক জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। ১ জুন থেকে দলের গঠনতন্ত্র মোতাবেক তিনি সাংগঠনিক কার্য পরিচালনা করবেন।

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম তাকে এ পদে মনোনীত করেন।

সোমবার (০২ জুন) দুপুরে এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ সাজনীন আহমেদ মেঘা ইউনিভার্সিটি অব লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে ঢাকার একটি ল’ কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন তিনি।

অন্যদিকে অ্যাডভোকেট মৌসুমি আক্তারকে এলডিপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য পদে মনোনীত করেছেন অলি আহমদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ