এলডিপির ৩ দিনের নতুন কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এলডিপির ৩ দিনের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

 

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে বিএনপির সমর্থনে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রবিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এ সময় তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ