এসএসসির ফল প্রকাশ জুলাইয়ের শেষ সপ্তাহে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এসএসসির ফল প্রকাশ জুলাইয়ের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে। এ লক্ষ্য সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ করে যাচ্ছে। এরই মধ্যে পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন ফল তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা সারছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো। ২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।

রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোনদিন ফল প্রকাশ হবে। সচরাচর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। আর শেষ হয় ২৮ মে। সেই হিসাবে জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে।

চলতি শিক্ষাবর্ষে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ