এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামীকাল (রবিবার) থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী বসতে যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৭ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পরীক্ষা হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত মঙ্গলবার জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
দীপু মনি আরও বলেন, এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র: ইউএনবি
জনতার আওয়াজ/আ আ