এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে যা জানাল রিউমর স্ক্যানার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে যা জানাল রিউমর স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পরীক্ষার স্বকীয়তা বজায় রাখতে এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরমধ্যে বিভিন্ন অনলাইন সাইটে ভুয়া প্রশ্ন তুলে ধরে শিক্ষার্থীদের মনে উদ্বেগ বাড়িয়ে তুলছে।

৩ দিন আগে Porishrom SSC School নামে টিকটক অ্যাকাউন্ট থেকে এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষার একটি প্রশ্নের চারটি পাতার ছবি পোস্ট করা হয়। প্রশ্নের ছবির ওপর ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েন পোস্টের কমেন্টে, জানতে চান কোন বোর্ডের প্রশ্ন এটি।

যাচাই করতে গিয়ে রিউমর স্ক্যানার দেখেছে, এটি কোনো বোর্ড প্রশ্নই নয়। ‘উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন এটি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এ বছর প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এমন পরিস্থিতিতে আলোচিত টিকটক অ্যাকাউন্টটি নজরে এসেছে রিউমর স্ক্যানারের।

নয় হাজারের কিছু বেশি ফলোয়ার সমৃদ্ধ এই অ্যাকাউন্টে প্রথম পোস্ট করা হয় ৩ মার্চ। এরপর থেকে নিয়মিত এসএসসির বিভিন্ন সাজেশন সংক্রান্ত পোস্ট হচ্ছিল। গত ৭ এপ্রিল একইভাবে পোস্টগুলো করা হলেও পাঁচটি পোস্টে (১, ২, ৩, ৪, ৫) ছবির ওপর প্রশ্ন ফাঁস লিখে প্রচার করছিল অ্যাকাউন্টধারী। এসব পোস্টের তিনটিতে গণিতের সৃজনশীল, একটিতে গণিতের বহুনির্বাচনি অংশ, একটিতে ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ছবি দেওয়া ছিল।

পোস্টগুলো সম্মিলিতভাবে দেখা হয়েছে প্রায় ৩৬ লক্ষ বার। যাচাই করে দেখা যায়, এই পাঁচ প্রশ্নের চারটি বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত গত বছরের টেস্ট পরীক্ষার। বাকি একটি উদ্ভাসের ফাইনাল মডেল টেস্টের৷ উদ্ভাসের মডেল টেস্টের প্রশ্নগুলো ফেসবুক থেকে নেওয়া হয়েছে এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে লেকচার পাবলিকেশন্স লি. এর টেস্ট পেপার থেকে।

৮ এপ্রিল আরও অন্তত সাতটি পোস্ট (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) যাচাই করেছে রিউমর স্ক্যানার, যেগুলোয় একই কায়দায় প্রশ্ন ফাঁসের ভুয়া দাবি তোলা হয়েছে। এসব পোস্টে ভিউও এসেছে অন্যান্য পোস্টের তুলনায় বেশি৷ ভিউ বিবেচনায় অ্যাকাউন্টটির প্রথম পাঁচটি পোস্টই প্রশ্ন ফাঁসের দাবি সংবলিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ