এসপি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এসপি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

 

দুই জেলার পুলিশ সুপারসহ পুলিশের এসপি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. কামাল হোসেনকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ