এ সরকার শ্রমিক বান্ধব নয় বলেই শ্রমিকদের কোনো দাবি পুরণ হচ্ছে না’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এ সরকার শ্রমিক বান্ধব নয় বলেই শ্রমিকদের কোনো দাবি পুরণ হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ

 

ট্রেড ইউনিয়নে আওয়ামী লীগ নেতাদের বসিয়ে রেখে শ্রমিকদের জিম্মী করে রাখার দাবি করে কেন্দ্রীয় শ্রমিক দল উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, এই সরকার গণতান্ত্রিক শ্রমিক বান্ধব সরকার নয় বলেই আজ শ্রমিকদের কোনো দাবি পুরণ হচ্ছে না।

বরিশালে যথাযথভাবে মহান আন্তর্জাতিক ১ মে শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদল, জাতীয় শ্রমিকলীগ বরিশাল জেলা ও মহানগরসহ জাতীয় সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা ও মহানগর শাখা (বাসদ), বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি, ট্রেড ইউনিয়ন, গণ সংহতি শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব ব্যানারে তারা পৃথকভাবে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালি করে।

সোমবার (১লা মে) সকাল ১১টায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা ও মহানগরের আয়োজনে মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দল উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার এ সময় বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় শ্রমিক সংগঠন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় নিজেকে একজন এ দেশের শ্রমিক মনে করে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছে। আজকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চিন্তা না করে বিদেশে ধর্ণা ধরতে গেছে আবার কি করে অবৈধভাবে ক্ষমতায় বসা যায়।’

সরোয়ার আরো বলেন, ‘এদেশে বিএনপির বিকল্প শুধু বিএনপি। বিএনপি দেশের সাধারন মানুষের দল।’ তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সিটি নির্বাচন বিএনপির জন্য কোন বিষয় নয়। আমরা সাথারন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করব।’

‘গত পাঁচ বছর বরিশালবাশি কি পেয়েছে। এখন আবার স্বজনপ্রিতি করে আরেক আপনজনকে পাঠিয়েছে লোক দেখানো নির্বাচনের মাধ্যমে বিজয় করবে।’

শেষে সরোয়ার বলেন, ‘ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করতে হবে প্রয়োজন হলে আবারো রক্ত দেব।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর শ্রমিকদল সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

পরে নগরীতে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।

এছাড়া জাতীয় শ্রমিক লীগ নগরীর সোহেল চত্বরে জেলা শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মত আসন্ন বিসিসি নৌকা প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বক্তব্য রাখেন।

এ সময় তিনি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীর নৌকাকে বিজয় করার জন্য আহ্বান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদল সভাপতি আফতাব আহমেদ, মহানগর অঅওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাড. আনিস উদ্দিন শহীদ, মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামসহ বেশ কয়েকজন মেয়র সাদিক আব্দুল্লাহ বিরোধী কাউন্সিলর ও সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক অসিম দেওয়ান, সাবেক বিএম কলেজ ভিপি মঈন তুষার প্রমুখ। এখানে বিগত সময়ের প্রথম সারির জেলা ও মহানগর আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল না।

অন্যদিকে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রমিক ফ্রন্ট সমাবেশ ও বর্ণ্যাঢ্য র‌্যালি করে। এর পূর্বে এখানে বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ