ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয়ভাবে উদযাপনের ব্যয় বরাদ্দ ৩ কোটি টাকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয়ভাবে উদযাপনের ব্যয় বরাদ্দ ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

 

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে ৬৪টি জেলার প্রতিটির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা হারে এবং ৪৩২টি উপজেলার অনুকূলে ৫০ হাজার টাকা হারে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ২০২২-২৩ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান/উৎসবাদি খাতের বরাদ্দ থেকে জেলা ও উপজেলাগুলোর অনুকূলে (সদর উপজেলা ব্যতীত) মোট ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হলো।

বরাদ্দের শর্তে বলা হয়, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে, এ অর্থ ব্যয়ে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে, অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে এবং ব্যয় বিবরণীসহ অনুষ্ঠান সম্পাদনের প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ