ঐশ্বরিয়ার সুরক্ষার জন্য পাহারা দিতেন ৫০ জন দেহরক্ষী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐশ্বরিয়ার সুরক্ষার জন্য পাহারা দিতেন ৫০ জন দেহরক্ষী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

 


বিনোদন ডেস্ক

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক বছর ধরেই তার রূপে-গুণে মুগ্ধ হয়ে পরিচালকরা নায়িকা করেছেন তাদের সিনেমাতে। অনেকেই মনে করেন, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ ছবিতে নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ওই ছবিতে রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়।

শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনও কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে তেকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গয়না অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না।

সূত্রের খবর, ছবিতে ঐশ্বরিয়াকে যে গয়না পরতেন, তার মোট ওজন ছিল ২০০ কেজি!

এখানেই শেষ নয়। মূল্যবান গয়না যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ। শুটিং ফ্লোরে ঐশ্বরিয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গয়নার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ