ওবায়দুল কাদেরের বোনের ইন্তেকাল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওবায়দুল কাদেরের বোনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন ফেরদৌস আরা পাখি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্যাহ মাস্টার বাড়ির মৃত মো. সাহাব উদ্দিনের স্ত্রী।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত।

সেতুমন্ত্রী মন্ত্রীর আরেক ভাগ্নে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিন সালেকিন রিমন জানান, তিনি ঢাকার বাড্ডায় ছেলেদের সাথে বসবাস করতেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক সেতুমন্ত্রী এসে বোনের মরদেহ দেখে যান। আজ বাদ মাগরিব ঢাকার বাসার সামনে তার একটি জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ