ওবায়দুল কাদেরের ভিসা রেডি, অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন : রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওবায়দুল কাদেরের ভিসা রেডি, অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্টের ভিসা রেডি তাদের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুলিশি নির্বাচন এদেশে আর হবে না। হতে দেবে না এদেশের জনগণ। ইতোমধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের (আওয়ামী লীগের) অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদের সাহেবসহ আরও অনেকে ইতোমধ্যে পাসপোর্টের ভিসা করে রেখেছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটা আর সম্ভব নয় তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছেন। যেকোন প্রকারে তারা আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করবে এবার আর সম্ভব হবে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দিবে না। ভোট দিবে পুলিশ। পুলিশ সুষ্ঠুভাবে ভোট দিবে শেখ হাসিনাকে জেতানোর জন্য আওয়ামী লীগকে জেতানোর জন্য ভোটাররা ভোট দিবে না। পুলিশের ভোটে নির্বাচিত শেখ হাসিনা। ২০১৪ এবং ২০১৮ সালে পুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সামনে আবারও ওই ধরনের নির্বাচন করার পায়তারা করছে। আর সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা।

তিনি বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা তলে তলে কোন কাজে বিশ্বাস করি না। কিন্তু সরকার তলে তলে কাজে বিশ্বাস করে তাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন। ওনারাই বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বলেন, তারা ঠিক হয়ে গেছে। আমরা জনগণের শক্তিতেই এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেয়ার জন্য।

সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গণসমাবেশকে কেন্দ্র করে মোট গ্রেফতার প্রায় ৩০০ জনের অধিক নেতাকর্মী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের গুলশানস্থ নিজ বাড়িতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তল্লাশী চালায়। তাকে না পেয়ে তার বাড়ির লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ