ওবায়দুল কাদেরের সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আজ (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেন।
এসময় বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকা, সেজন্য তার প্রশংসা করেন।
বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের ঋণ সহায়তার আওতায় যেসব চলমান প্রকল্পগুলো আছে- তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।
জনতার আওয়াজ/আ আ