ওমানে বাংলাদেশের মহিলা এমপি আটক, মুচলেকায় মুক্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওমানে বাংলাদেশের মহিলা এমপি আটক, মুচলেকায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ওমানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ আটক হয়েছেন সংরক্ষিত মহিলা আসন (চট্টগ্রাম)-এর এমপি খাদিজাতুল আনোয়ার সনি। মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন তিনি। থ্রিস্টার মানের ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা ও মাস্কাটের একাধিক দায়িত্বশীল সূত্র বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন ঘটনাটি শুনেছেন বলে জানালেও তিনি বিস্তারিত অবহিত নন বলে দাবি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সঙ্গে আলাপে ওমানে পুলিশি বাধায় মহিলা এমপির মিটিং ভন্ডুল হওয়ার তথ্য পেয়েছেন বলে স্বীকার করেন। তার দাবি অনুমতি না নিয়ে এমপি বৈঠকে বসেছিলেন, পুলিশ এসে সেটি বন্ধ করে দেয়। আটক বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তিনি শপথ নিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের মেয়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ