ওয়াকারকে নিয়োগের আগেই সতর্ক করেছিল ভারত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াকারকে নিয়োগের আগেই সতর্ক করেছিল ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

 

আন্তজাতিক ডেস্ক
জেনারেল ওয়াকার-উজ-জামানকে সেনাপধান হিসেবে নিয়োগের আগেই শেখ হাসিনাকে সতর্ক করেছিল ভারত। মঙ্গলবার (৬ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ এ বিষয়ে খবর প্রকাশ করে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, জেনারেল ওয়কার-উজ-জামানকে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিয়োগের আগেই বার বার সতর্ক করেছিল ভারত।

ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ১৮ জানায়, সেনাপ্রধান হিসেবে ওয়াকার-উজ্জ-জামানের নিয়োগের ঝুঁকি সম্পর্কে বার বার পদত্যাগী বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করেছিল ভারত। ২০২৩ সালের জুন মাসে জেনারেল ওয়াকার-উজ-জামানের নিয়োগের আগে থেকেই বার বার ভারত শেখ হাসিনাকে সতর্ক করেছিল কিন্তু তিনি সে পরামর্শকে তখন গুরুত্ব দেননি।

সোমবার ‘বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন’-এর ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’র দ্বিতীয় দিনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে সেনা বাহিনী শেখ হাসিনার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তারপর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে পদত্যাগ করেন।

বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার বোন ভারতের দিল্লিতে চলে যান। বর্তমানে তারা দিল্লিতেই অবস্থান করছেন। তাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ