ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এ ফারিণ খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এ ফারিণ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা ফারিণ খান তিন জুটির গল্প নিয়ে তৈরি ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এ অভিনয় করছেন। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি পরিচালক আলোক হাসান।

পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব।

সমাজের উঁচু-নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ত্রিভুজের শুটিং। এতে ফারদিনের সঙ্গে জুটি হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে।

ফারিণ খান জানালেন, প্রথম শুনেই গল্পটি ভালো লেগেছে। ত্রিভুজ শব্দটি শুনলেই সবাই মনে করে ত্রিভুজ প্রেমের গল্প। কিন্তু এখানে প্রেমের সঙ্গে পরিবার আর সমাজের সুন্দর একটা মেলবন্ধন আছে। তিনটি জুটি কাজ করছে এতে। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। এই প্রথম তার সঙ্গে কাজ করছি। এ ছাড়া এই প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করছি। এর আগে ‘প্রচলিত’ ওয়েব সিরিজে কাজ করলেও ওয়েব ফিল্মে কাজ করা হয়নি।

সিনেমার অন্য দুই জুটির চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় ও আনিকা কবির শখ এবং সোহেল মন্ডল ও মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে থাকছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ