ওলামা দলের ৫ শাখা কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভী বাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলার ওলামা দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাও. মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৫ অক্টোবর) মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে।

জনতার আওয়াজ/আ আ