ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির নেতারা। রবিবার (২ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতারের এ আয়োজন করা হয়। ফার্মগেইট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার ৮০ জন এতিম মাদ্রাসার শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শিক্ষায় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনেই পালন করে।

তিনি বলেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারি কিনা। এ বিষয়টি চিন্তা করার জন্য আমি আলেম ওলামাদের অনুরোধ করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে সৌভাগ্যবান তারাই এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপক্ষে থাকা এবং মানুষের পক্ষে কাজ করতে পারি রমজান আমাদের সেই শিক্ষা দেয়।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সাথে দেশের ভিতরে এবং বাইরে থেকে ওলামাদের সাথে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই বিভেদ শুধু বিএনপির সঙ্গে নয়, এই বিভেদ ফাটল সৃষ্টি করবে। এই ফাটল সৃষ্টির মধ্যে দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

তিনি বলেন, এখন একটি নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম। আপনারা সেই স্লোগান শুনবেন এবং একটু সাবধান থাকবেন। সেই স্লোগান দেখলাম, কিন্তু আমিও বুঝিনাই এর অর্থ কি? আমি এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। সেকেন্ড রিপাবলিক আমি এখনো বুঝি নাই।

মির্জা আব্বাস আরও বলেন, একটি বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আপনাদের মত (আলেম) এক শ্রেণীর লোক ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনার একটু সামাল দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনী, অমলেন্দু অপু, জন গোমেজ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ